বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক :
সোমবার, ২২ মার্চ, ২০২১, ৫:০৭ পূর্বাহ্ন

জাতিসংঘের মহাসচিব এ্যান্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে বিশ্বের লাখো মানুষ। বর্তমানে ৩৬টি দেশের তিন কোটি মানুষ মৃত্যু থেকে মাত্র একগজ দূরে অবস্থান করছে। আমাদের দেশে তিন কোটি মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। করোনার প্রভাবে চাকুরিহারা হয়ে অনেকের আয় বন্ধ। অনেকের মজুরি কমে গেছে। বাজারে মাংসসহ নিত্য ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত অনেক পরিবারে প্রয়োজনীয় পুষ্টিগ্রহণের মাত্রা কমে গেছে।

অপরদিকে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, “সারাবিশ্বে বেশিরভাগ বাড়িতে একজন ব্যক্তির বছরে খাবার অপচয়ের পরিমাণ গড়ে ৭৪ কেজি। যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে অপচয় করা হয় প্রতি সপ্তাহে একটি পরিবারের আট বেলার খাবার। মোট খাবার অপচয়ের ১৭ শতাংশ হয় রেস্তোরাঁ ও দোকানে। কিছু খাবার নষ্ট হয় কারখানা ও সাপ্লাই চেইনে।” এর অর্থ হলো, মোট খাবারের এক-তৃতীয়াংশ কখনও খাওয়াই হয় না (আমাদের সময়.কম ৬.৩.২০২১)।

এক প্রতিবেদনে বলা হয়েছে- জলবায়ু পরিবর্তনের জন্য খাদ্য উৎপাদন কমে গেছে। করোনার জন্য শ্রমিকসংকট ও খাদ্য সংরক্ষনে বাধা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন দেশে দেশে পরিবহন বন্ধ থাকায় এবং মালামাল পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ও সুষ্ঠ বণ্টনের অভাবে খাদ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে ফলে অনেক দেশে বিপুল পরিমাণ খাদ্যশস্য পচে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া তৈরি খাবার নষ্ট হয়ে যাওয়া বর্তমানে একটি সাধারণ ঘটনা।

বিশ্বের বিভিন্ন দেশে ধারণার চেয়ে প্রায় দ্বিগুণ খাবার অপচয় হচ্ছে বলে জাতিসংঘ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, “খাবারের অপচয় বেশি হচ্ছো ধনী দেশগুলোতে। উল্টোদিকে দরিদ্র দেশগুলোর মানুষ খাবার থেকে বঞ্চিত হচ্ছে। তবে দরিদ্র দেশগুলোর ধনীদের অবস্থা আতঙ্কজনক। তারা প্রতিদিনই যেটুকু খাবার কিনেন সেটার সদ্বব্যহার করেন না। খাবার অপচয় করেন।”

উন্নত দেশগুলো দৈনিক যে পরিমাণ খাবার অপচয় করে সেটা যদি না করতো তাহলে দরিদ্র মানুষরা সে খাবার খেতে পারতো। খাবার অপচয়ের ফলে কয়েকশ কোটি ক্ষুধার্ত মানুষ বঞ্চিত থেকে যাচ্ছে। করোনার প্রথম ঢেউয়ের প্রভাবে আয় এবং সামাজিক যত্ন কমে যাওয়ায় অনেকে ডাস্টবিনের খাবার কুড়িয়ে খেতে চেষ্টা করেছে। এত আরো বেশি স্বাস্থ্যহীনতা দেখা দিচ্ছে।

বর্তমানে করোনার নতুন প্রজাতি বের হওয়ায় যুবক ও শিশু কিশোরদের মধ্যে সংক্রমণের মাত্রা বেড়েছে। পাশাপাশি করোনা সম্পর্কে মানুষের উদাসীনতা ও অবহেলা বেড়েছে বহুগুণ। ফলে একটি পরিবারের সব সদস্য আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। একটি পরিবারের মা-শিশু সহ সবাই আক্রান্ত হলে পারিবারিক সেবা যত্ন নেয়ার কেই অবশিষ্ট থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

অপরদিকে হাসপাতাল সেবার সাথে জড়িত ফ্রন্টলানার হিসেবে পরিচিত চিকিৎসক, নার্স তারাও চিন্তিত। কারণ, আগাম টিকা গ্রহণ করার পরও টিকার মান ও অকার্যকারীতা নিয়ে নানা সন্দেহমূলক সংবাদ ছড়ানোর পর অপরকে সেবাপ্রদান করার পাশাপাশি তাঁদের নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে অনেকের মাঝে দুশ্চিন্তা তৈরি হয়েছে। ফলে করোনা চিকিৎসা সেবায় আরো সংকট তৈরি হতে পারে।

এদিকে বিশ্বব্যাপী টিকা নিয়ে ব্যবসায়িক ও মনোবৃত্তি ও টিকারাজনীতি শুরু হয়েছে। টিকার মান ও কার্যকারিতা নিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে সংকট ও সন্দেহ সৃষ্টি হওয়ায়, টিকার ২য় ডোজ নেবার পরও পুনরায় করোনায় আক্রান্ত হওয়ায় এবং সেগুলো ইন্টারনেটে দ্রুত সবাই জেনে ফেলায় সারাবিশ্বে সাধারণ মানুষের মাঝে টিকাগ্রহণ নিয়ে একধরনের সংশয় তৈরি হয়েছে।

আলোঝলমল প্রাসাদের পাশের বস্তিবাসী কিংবা কর্মহীন মানুষের খবর প্রতিদিন আমরা ক’জন-ই বা নিতে পারি? অসহায়, ভিক্ষুক, দরিদ্র রোগী, বেদনার্ত প্রতিবেশীদের খোঁজ-খবর নেয়ার সময় আমাদের নেই। করোনার দ্বিতীয় ঢেউ বেশি উথলানো শুরু হলে এবং আবারো ঘরের দরজা বন্ধ করে দিতে বাধ্য হলে সার্বিক পরিস্থিকি কি হবে তা সবার কাছে নিশ্চয়ই অনুমেয়! এর সাথে খাদ্যসংকট শুরু হলে সেটার ভয়াবহ পরিণতি কি হতে পারে তা বলাই বাহুল্য।

আমি নিরাশ হই না। শুধু ভাবি ২০২০ সালের মত ভয়ংকর দিন আবার ফিরে না আসুক। এখন বিশ্বে বছরে ১০০ কোটি টন খাবার নষ্ট হয়ে যায়। সেটা কি আমরা রক্ষা করতে পারি না? অন্তত সেসব ভূখা-নাঙ্গা মানুষদের ক্ষুন্নিবৃত্তি করার জন্য একটি বিশেষ তহবিলে সেই অর্থ জমা দিয়ে নিজেদের ভোগ-বিলাস কিছুটা কমিয়ে মানবতার সেবা করার তাগিদ নিয়ে? শুধু ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে লক্ষ মানুষ- এই কথাটি আধুনিক সভ্যতার ধ্বজাধারী বিলাসী মানুষদেরকে কি কোন নির্মম পরিহাসের বার্তা শোনায় না?

নিশ্চয়ই অপচয়কারীরা কোন মানুষের ভাই হতে পারে না- সেকথা হয়তো আমরা অনেকেই জানি। তবুও কেন জেনেশুনে অপরের অধিকার কেড়ে নিই ও শান্তি নষ্ট করি আর প্রতিদিন আবারো অপচয় করি?

লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন,

সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান।


এই বিভাগের আরো খবর