মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার লোহাচুড়া গ্রামে সদর ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধভাবে দখলের ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

জানা গেছে, উপজেলার লোহাচুড়া গ্রামের লোহাচুড়া মৌজায় সদর ইউনিয়ন পরিষদের ৫৬ শতাংশ জায়গা (সম্পত্তি) রয়েছে। ওই জায়গাগুলো স্থানীয় কতিপয় লোকজন নানা কৌশলে বিভিন্ন সময়ে অবৈধভাবে দখলে নেয়। সম্প্রতি ওই পরিষদের প্রায় ৭ শতাংশ পরে থাকা (ফাঁকা) জায়গা স্থানীয় রহিদুল ইসলাম ও ফাতেমা নামে দুই ব্যক্তি অবৈধভাবে দখল করে ইটের বাড়ি নির্মাণ কাজ করছিলেন। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। সেইসাথে অবৈধ দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদের জায়গাটি অবৈধভাবে দখল করে অনুমতি ছাড়াই স্থানীয় কতিপয় ব্যক্তি স্থায়ী বাড়ি নির্মাণ করছিল। প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালিয়ে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কাগজপত্রাদি যাচাই শেষে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করি। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করবে ইউনিয়ন পরিষদ। এছাড়া ইউনিয়ন পরিষদের বেদখলে থাকা বাকি জায়গাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর