রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

​কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ‘নতুন বাজার মাঠ’ কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে।

পাহাড়ি গরুর ব্যাপক আমদানির কারণে হাটটি এখন বেশ জমজমাট। তবে বাজারে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ​দুর্গম পাহাড় থেকে এসেছে গরুর চালান
​লাভের আশায় দূর-দূরান্ত থেকে শত শত পাহাড়ি গরু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিলাইছড়ির ফারুয়া, তত্তানালা, আলিখেয়ং,বরকল ও মাইনি থেগা সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে এসব গরু হাটে আনা হয়েছে। কোনো কোনো বড় ব্যবসায়ী ৮০টি, কেউ ৫০টি, আবার কেউ ২০ থেকে ২৫টি করে পাহাড়ি গরু বিক্রির জন্য এই হাটে তুলেছেন।​ক্রেতার ভিড় বেশি, বেচাকেনা এখনো ধীর হাট ঘুরে দেখা গেছে, পশুর চেয়ে হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি। তবে অধিকাংশ মানুষই এখন হাট ঘুরে দেখছেন এবং দরদাম করছেন।

একদম শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে চান বলে অনেকে এখনো চূড়ান্ত কেনাকাটা করছেন না। আবার কেউ কেউ শেষ মুহূর্তের ভিড় ও বাড়তি দামের আশঙ্কায় এখনই পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন।
​স্থানীয় বাজারে বেচাকেনা কিছুটা ধীরগতির হলেও পাইকারি ব্যাপারীরা বসে নেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এখান থেকে দলবেঁধে গরু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন।
​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,”হাটে আসা পশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের ভেটেরিনারি টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে সুস্থ পশু কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাল নোটের কারবার রোধ ও হাটের শৃঙ্খলা বজায় রাখতে তাদের কড়া নজরদারি চোখে পড়েছে। এখন পর্যন্ত হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা চলছে।


এই বিভাগের আরো খবর