রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

আসিফ সেতু,যশোর
রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

যশোরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আলোচিত চিকিৎসক ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর শহরের উপশহর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার পর থেকেই ডা. রাফসান আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন বছর আগে লেখাপড়া ও সন্তানদের দেখাশোনার কথা বলে ভুক্তভোগীকে যশোরে নিয়ে আসেন অভিযুক্ত চিকিৎসক। পরে বিভিন্ন সময়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলেরও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মণিরামপুরে একটি ভাড়া বাসায় ভুক্তভোগীকে রাখা হয়। সেখানে ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

এদিকে ডা. রাফসান জানিকে ঘিরে এর আগেও বিভিন্ন বিতর্ক ও অভিযোগ সামনে আসে। তার বিরুদ্ধে দুই সাংবাদিক পৃথক মামলাও দায়ের করেছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


এই বিভাগের আরো খবর