বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (২৪ মে-২০২৬) বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, বিকাশ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার নানা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিশুদের প্রতি সহমর্মী হওয়ার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
এসময় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।