চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীর করা যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার মোহাম্মদ রাশেদ খান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৮ জুন) বারশত ইউনিয়নের পশ্চিমচাল ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাশেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার আব্দুছ ছবুরের ছেলে।
মামলার এজহারে বাদী জানায়, গত ২০২৪ সালের ১৮এপ্রিল তাদের কাবিন এবং ২০২৫সালের ১০ মার্চ ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে মেয়ের উপর চালানো হয় নির্যাতন। যার পরিপেক্ষিতে সে বছরের ১২জুন স্থানীয় মেম্বার ও মান্যগণ্যব্যক্তিবর্গের মধ্যে বৈঠক হয় মেয়েকে তার বাপের বাড়িতে নিয়ে আনা হয়। এরমাঝে সেই বছরের ১৭ডিসেম্বর পর্যন্ত স্বামী-স্ত্রীর মাঝে মোবাইল ফোন যোগাযোগ থাকলেও এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে স্বামী। এবং মেয়ের পরিবারকে না জানিয়ে গত ৭জুন অন্যত্র বিয়ে করে স্বামী। এবিষয়ে স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে, মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।