ফরিদপুরের নগরকান্দা সার্কেল এর দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ।
আইনশৃঙ্খলা রক্ষা, আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে ‘শ্রেষ্ঠ সার্কেল অফিসার’ হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এমন স্বীকৃতি পাওয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে তার কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।