রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ১১৭ রানে আটকে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিনের তাণ্ডবে আগে ব্যাট করা ভারত ১১৭ রান করতে পেরেছে।

রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে শুরু হয় শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

আর ব্যাট হাতে নেমে গোঙ্গাদি তৃষার ফিফটিতে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন।

শুরু থেকেই ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন।

ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই আউট সানিকা চালকে।

এরপর ৪১ রানের জুটি গড়ে বিপদ থেকে দলকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির (১২) বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তিনি ৪৭ বলে ৫২ রান করেন।

এ ছাড়া শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লা ১০ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান।

বাংলাদেশের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর