মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান স্থানীয় সরকার নির্বাচন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই।

জাহেদ উর রহমানের মতে, নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

সামনে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন,সরকার সেই স্পেস (সুযোগ) দেবে কি না বা এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে,
এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো রকম সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি আওয়ামী লীগের হলেও এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তাঁর প্রচারে না বলেন, এটা হতে পারে।

তবে নির্দলীয় ব্যক্তি যদি প্রচারে আওয়ামী লীগ বা তাঁদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তাঁর যে ক্রাইটেরিয়া আছে নির্বাচন করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন তাহলে তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।

যদি দলের পদপদবি থাকে সে ক্ষেত্রে কি হবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ তাই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ ক্রাইটেরিয়া (শর্তাবলি) যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন এবং তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, করতে পারেন।সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
এসময় সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর