সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও ভারতীয় শিলং তীর খেলার সাথে জড়িত ৪জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ|
২৩ মে শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| আটককৃতরা হচ্ছে নিজপাট মাহুতহাটি গ্রামের সামছুল ইসলাম রেনু মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫), টেংরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে লুৎফুর রহমান (৬০), নিজপাট রাজবাড়ী গ্রামের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২) ও নিজপাট তোয়াসিহাটি গ্রামের প্রিয়লাল চন্দ্র দেবের ছেলে সজল দেব (২৮)| পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদরের পুরাতন বিদ্যুৎ অফিসের পাশে থেকে প্রথমে কয়েছ আহমদকে আটক করা হয়| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ|।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত মাসুদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা| এ সময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়| এ বিষয়ে ˆজন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা প্রস্তুতের প্রক্রিয়া চলমান রয়েছে| রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে|