মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি

ময়মনসিংহ ব্যুরো
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

কোটি কোটি টাকা খরচ করে চাকরির অভাবে দেশে পাঁচ কোটি শিক্ষিত বেকার অনিশ্চিত ভবিষ্যৎতের বোঝা মাথায় নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। সরকারী দপ্তরে একসাথে এত পরিমাণ চাকরি দেয়ারও সুযোগ নেই।

তাই অবিলম্বে পাঁচ কোটি বেকার লোককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে প্রেরণ করার সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার সহ সকলকে এগিয়ে আসা এখন সময়ের দাবি। এছাড়াও বিদেশ থেকে আগত রেমিট্যান্স প্রেরণকারীদের ১০% প্রণোদনা দিতে পারলে বহুগুনে রেমিটেন্স বৃদ্ধি পাবে।

‘দক্ষ জনশক্তি রপ্তানী: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ লেহাস উদ্দিন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) আরো অধিক কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহব্বান জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, বিদেশে চাকরিতে গিয়ে প্রবাসীরা হয়রানীর শিকার হচ্ছে রিক্রুটিং এজেন্সির দালাল চক্রের অশুভ তৎপরতার জন্যে। এর দায়-দায়িত্ব রিক্রটিং এজেন্সি অথবা সরকারের কোন পক্ষকে নিতে হবে এবং তা বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন অদক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ কমাতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল বলেন দেশকে ভালোবেসে কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণ করে আরো বিপুল পরিমাণ রেমিটেন্স আহরণ সম্ভব এসব বিষয় বেশি বেশি প্রচারণা চালাতে হবে। শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন বেকার সমস্যা সমাধানে সকলকে সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।

সমাজসেবা বিভাগের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন শতভাগ দক্ষ জনশক্তি বিদেশ প্রেরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা বলেন বিদেশে কোন কোন ক্ষেত্রে জনশক্তির চাহিদা রয়েছে তা খুঁজে বের করে দক্ষ জনশক্তি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মধ্যপ্রাচ্যে অটো মোবাইল প্লাম্বার কেয়ার গেভার নার্সিং এসি মেকানিক সহ আরো অনেক ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক সেঁজুতি ধর বলেন বিভাগের নেত্রকোনা ও জামালপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রোমেডিকেল বিভাগে সরকারি পর্যায়ে চাকরির সুযোগ কম থাকায় ছাত্র ভর্তি কম হচ্ছে।

ডিআইজি প্রিযজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন বিভিন্ন অপরাধে কারাগারে আটক অশিক্ষিত লোকের সংখ্যাই বেশি। তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সরকারি আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ মোশারফ হোসেন বলেন দেশে কারিগরি শিক্ষার সুযোগ কম বলেই সাধারণ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার বলেন সম্ভাব্য বিদেশগামীদের গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে জরিপ করে প্রার্থীদের উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা অনুযায়ী বিদেশ প্রেরণের ব্যবস্থা করা উচিত।

ময়মনসিংহ জেলা সমাজসেবা কর্মকর্তা নাজনীন সুলতানা বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের কেয়ার গিভিং বিষয়ে, মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আরো বক্তব্য রাখেন ডিআইজি অফিসের এসপি মোহাম্মদ সালাউদ্দিন, মুমিনুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান মোহাম্মদ সাজ্জাদ কবীর,
এনএসআই অতিরিক্ত পরিচালক, টিটিসি ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ মাহাতাব উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।


এই বিভাগের আরো খবর