রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পীরগাছায় ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

রফিকুল ইসলাম লাভলু, পীরগাছা (রংপুর)
রবিবার, ২৪ মে, ২০২৬, ১:০২ অপরাহ্ন

রংপুরের পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ রোববার সকাল থেকে কান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা খাদ্যবান্ধব কর্মকর্তা লেবু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, কান্দি ইউনিয়ন কৃষি উপ-পরিদর্শক জামিউল ইসলাম, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল এবং প্যানেল চেয়ারম্যান রবিন খানসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কান্দি ইউনিয়নের দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় মোট ৪ হাজার ৮০০ পরিবার উপকৃত হবে। বিতরণকৃত চালের মান অত্যন্ত ভালো এবং এগুলো শুধুমাত্র সুবিধাভোগী পরিবারের খাদ্য চাহিদা পূরণের জন্য দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি ছাড়াই যেন প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পান, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে। তারা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ ও দুর্যোগকালীন মানবিক সহায়তার অংশ হিসেবে সারাদেশের ন্যায় পীরগাছা উপজেলাতেও ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর