মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও স্ক্রিনশট

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ।

আজ মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন শান্তিরক্ষীরা।

পোস্টে তিনি দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা শুধু আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনামই বৃদ্ধি করেনি বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ফেসবুক পোস্টে নারী শান্তিরক্ষীদের ভূমিকাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তাঁরা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। এটি নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

প্রধানমন্ত্রী তার পোস্টে বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

তিনি শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে উন্নত ও নিরাপদ বিশ্ব গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর