মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি খাল নেই তবুও কোটি টাকার সেতু নির্মাণ, অপচয়ের অভিযোগ ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট?

মার্কেন্টাইল ইসলামী লাইফের নতুন সিইও হিসেবে মুহাম্মদ সলিম উল্লাহ্, আইডিআরএ’র অনুমোদন

​কাজী নাঈম উদ্দীন,লক্ষ্মীপুর
সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মুহাম্মদ সলিম উল্লাহ্-র নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ০৪ জুন, ২০২৬ তারিখে আইডিআরএ আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করে। ​এর আগে, বিগত ১৮ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে তিনি কোম্পানিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

​মুহাম্মদ সলিম উল্লাহ্ দেশের বীমা খাতের একজন অভিজ্ঞ ও সুপরিচিত ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কেটেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে। ​১২ সেপ্টেম্বর, ২০০২: ভিপি (উন্নয়ন) পদে প্রাইম ইসলামী লাইফে যোগদানের মাধ্যমে তাঁর এই পথচলা শুরু হয়।

​০১ অক্টোবর, ২০২২: ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে তিনি কোম্পানিটির ডিএমডি (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) পদে উন্নীত হন। ​০৭ ফেব্রুয়ারি, ২০২৩: তিনি ডিএমডি হিসেবে কোম্পানির প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। ​০৫ অক্টোবর, ২০২৫: দীর্ঘ ২৩ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন, যা ০৬ অক্টোবর থেকে কার্যকর হয়।

​​প্রাইম ইসলামী লাইফ থেকে বিদায় নিয়ে ০৬ অক্টোবর, ২০২৫ সালেই তিনি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এ যোগদান করেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সিইও-র দায়িত্ব পান। অবশেষে গত ৪ জুনের সরকারি অনুমোদনের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ সিইও হিসেবে আত্মপ্রকাশ করলেন।

​ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক এই দক্ষ বীমা নির্বাহী তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর কোম্পানি পরিচালনার ক্ষেত্রে শতভাগ সফলতার আশাবাদ ব্যক্ত করেছেন। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে আরও এগিয়ে নিতে এবং গ্রাহকসেবার মান বাড়াতে তিনি বীমা খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর