সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ

ছেলেদের পর বিজয় দিবসে জয় পেল টাইগ্রেসরাও

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরাও। নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে টিম টাইগার্স। ছেলেদের পর এবার বিজয়ের ক্ষণ জয়ে রাঙালেন মেয়েরাও।

সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সুমাইয়ারা। ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল।

প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর