সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

২০৩০ এর মধ্যেই পাওয়া যাবে ক্যান্সারের টিকা

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬:৪৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : এই দশকের শেষেই পাওয়া যাবে এমন টিকা যেটি কি না মরণঘ্যাতি ক্যান্সারকে শেষ করে দিবে। আর এমনটি ভবিষ্যৎবাণী দিয়েছেন করোনা মহামারির টিকা আবিষ্কার করা স্বামী-স্ত্রী। জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের সহ প্রতিষ্ঠাতা উগুর শাহিন ও ও্যসলেম ট্যুরেচিও। মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে মহামারি টিকা আবিষ্কারে সম্মুখে ছিল এ দম্পতি। তারা বলেছেন, ক্যান্সারের টিকা আবিষ্কারে সফলতা পেয়েছে তারা। এমন কাজ তাদের আশাবাদকে বাড়িয়ে তুলছে। বিবিসি সানডে উইথ লরা কুসেন্সবার্গ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রফেসর ট্যুরেচিও বর্ণনা করেছেন, কীভাবে বায়োএনটেকের কোভিড টিকার এমআরএনএ প্রযুক্তি পুনরায় ব্যবহার করা যেতে পারে। যাতে এটি করোনভাইরাসের পরিবর্তে ক্যান্সার কোষে আক্রমণ করার জন্য প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দেয়।

এমআরএনএ প্রযুক্তি ক্যান্সার টিকা কখন রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে জানতে চাইলে প্রফেসর শাহিন বলেন, ‘এগুলো ২০৩০ সালের আগে পাওয়া যাবে। ’এমআরএনও প্রযুক্তিতে মানুষের দেহে একটি মেসেঞ্জার সিকুয়েন্স প্রবেশ করানো হয়, যাতে জেনেটিক নির্দেশ থাকে। এই নির্দেশে টিকা নেয়া ব্যক্তির দেহকোষকে অ্যান্টিজেন উৎপাদনের কথা বলে। এরপরেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এ ছাড়া অন্যান্য প্রতিরক্ষাগুলোকে বলে কি সন্ধান এবং আক্রমণ করতে হবে।বায়োএনটেকের প্রধান মেডিকেল অফিসার ট্যুরেচিও বলেন, ‘একই পন্থায় ক্যান্সারের কোষকে খুঁজে বের করে ও ইউমিনিটি সিস্টেমকে সেগুলো ধ্বংস করতে বলা যেতে পারে। ভাইরাস শনাক্ত করে এমন কোড বহন করার পরিবর্তে, টিকায় ক্যান্সার অ্যান্টিজেনগুলোর জন্য জেনেটিক নির্দেশাবলী রয়েছে। ’

করোনার টিকা আবিষ্কারের আগে থেকেই এমআরআই প্রযুক্তিতে ক্যান্সারের টিকা উদ্ভাবনে কাজ করেছিল বায়োএনটেক। তবে বিশ্বব্যাপী জরুরি অবস্থার মুখে কোভিড টিকা তৈরিতে তারা কাজ করে। তবে বর্তমানে নিজেদের আগের কাজে ফিরে গেছে জার্মান প্রতিষ্ঠানটি।ক্যান্সারের টিকা আবিষ্কারের জন্য কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালও করেছে বায়োএনটেক। ট্যুরেচিও বলেন, ‘ফাইজার-বায়োএনটেকের টিকার সাফল্য আমাদের ক্যান্সারের দিকে কাজ করার উৎসাহ জুগিয়েছে। ’জার্মান প্রতিষ্ঠানটি অন্ত্র, চর্ম জাতীয়সহ অন্যান্য ধরণের ক্যান্সারের জন্য চিকিৎসা বিকাশের আশা করছে, তবে এতে যথেষ্ট বাধা রয়েছে। ক্যান্সার কোষগুলো যেহেতু দ্রুত বিস্তার লাভের মাধ্যমে নতুন কোষ তৈরি করে সেজন্য টিউমার তৈরি করে। যা টিকা তৈরি করা অত্যন্ত কঠিন করে তোলে।

ট্যুরেচিও কুসেন্সবার্গকে বলেন, ‘বায়োএনটেক মহামারি চলাকালীন সময়ে কীভাবে দ্রুত এমআরএনএ প্রযুক্তির টিকা তৈরি করতে হয় তা শিখেছিল এবং মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে সাড়া দেয় সে সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পেরেছিল। কীভাবে দ্রুত টিকা করা যায় ও তা অনুমোদন নেওয়া যায় তা শিখিয়েছে কোভিড। এটি অবশ্যই আমাদের ক্যান্সারের টিকাকেও ত্বরান্বিত করবে। ’কিন্তু কাজের ব্যাপারে সতর্ক করে ট্যুরেচিও বলেন, ‘বিজ্ঞানী হিসেবে আমরা সবসময় বলতে দ্বিধাবোধ করি যে আমাদের ক্যান্সারের নিরাময় হবে। তবে আমাদের অনেকগুলো সাফল্য রয়েছে এবং আমরা সেগুলোতে কাজ চালিয়ে যাব। ’গত আগস্টে কোভিড টিকার পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না। এ বিষয়ে প্রফেসর শানিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাদের আবিষ্কারগুলো আসল। আমরা এই ধরণের চিকিৎসার বিকাশে ২০ বছর গবেষণায় ব্যয় করেছি। অবশ্যই আমরা আমাদের মেধা সম্পত্তির জন্য লড়াই করবো। ’
সূত্র: দ্য গার্ডিয়ান
ঢাকা প্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর