সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

কোন শ্রেনীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিশালী করে সমাজ, দেশের কল্যানে কাজে লাগাতে হবে।

বারোটা তিপান্ন মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার গঠনের পর প্রধান মন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিগত১০ মার্চ ফ্যামিলি কার্ডের কর্মসূচির ঘোষণা করেন। প্রধান মন্ত্রী ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে প্রথম সিটি কর্পোরেশনের কাটগড় ওয়ার্ডে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের কার্যক্রম প্রথমে শুরু করা হয়। সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা / কর্মচারীর আন্তরিকতার সাথে নিরলস ভাবে কাজ করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। জিরো এর নীতিতে কাজ করার জন্য সমাজ সেবা দপ্তরকে নির্দেশনা প্রদান করেছিলেন বলে উল্লেখ করে তিনি নিজে গিয়ে তথ্য সংগ্রহের বিষয় তদারক করেছেন বলে মন্তব্য করেন।

প্রধান অতিথি বলেন সিটি করপোরেশনের কাঠগড়ের পর চট্টগ্রাম -৫ আসনের সাংসদ ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর বদান্যতায় তাঁর নির্বাচনী এলাকার প্রত্যান্ত গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হালদা নদীর ভাংগন কবলিত এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য নিয়মানুসারে বাড়ি বাড়ি গিয়ে সমাজসেবা অধিদপ্তরের লোকজন তথ্য সংগ্রহ করেন।

তিনি রোববার হাটহাজারী উপজেলা ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ড পাইলটিং- ২০২৬ এর তথ্য সংগ্রহ পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন হাটহাজারী ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ ইউ পি চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ- পরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, সমাজ সেবা দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ ও গিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক মোঃ ওমর ফারুক।
সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা যথাক্রমে মোজাহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন ও রাজিব আচার্য এবং তথ্য সংগ্রহকারী সমাজ সেবা দপ্তরের কর্মচারীবৃন্দ। গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তবারক হোসেন, ইউ পি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি আসন্ন পবিত্র ঈদ- উল – আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে একটি আম্রপলি আম গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। সবশেষে জেলা প্রশাসক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগৃহীত এলাকায় গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে সংগৃহীত তথ্য সঠিক আছে কিনা যাচাই করেন।


এই বিভাগের আরো খবর