মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সেমিতে খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১:১৭ অপরাহ্ন

শিরোনামটা খটকা লাগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে চোখ ছোঁয়ালেই দেখবেন, আসলেই টাইগাররা সেমিফাইনালে খেলতে পারে। আর সেই কথাটা খুব একটা আকাশ কুসুম কল্পনাও নয় কিংবা গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতোও নয়। দরকার কেবল সাহসের ও মানসিক দৃঢ়তার। কারণ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ সহজ। এক হচ্ছে নেদারল্যান্ডস, আরেক জিম্বাবুয়ে। শক্তির হিসেব বলছে ডাচদের হারানো সাকিবদের কাছে পানি পান্তার মতো। সিকান্দার রাজার জিম্বাবুয়েও তেমনিভাবে কঠিন প্রতিপক্ষ নয়। মানে অন্তত ২ ম্যাচ জেতার নিশ্চয়তা নিয়েই মাঠে নামতে পারছে টাইগাররা। আর সেই স্বস্তির টনিকেই অন্যদের অস্বস্তিতে ফেলা যাবে খুব সহজে।
এবার সেমিতে যাওয়ার সহজ সমীকরণে দরকার আরও দুই। ত্রিদেশীয় সিরিজের হিসেব বলছে, যদি বাংলাদেশের বোলাররা ভালো করতো তবে পাকিস্তানকে ২ ম্যাচেই হারানো সম্ভব ছিল। তবে বল-ব্যাটে এক হয়ে ভালো খেলতে পারেনি টাইগাররা, সেখানেই এসেছে বিপর্যয়। যদি এবার পাকিস্তানের বাবর আর রিজওয়ান জুটিটাকে লক্ষ্য বানিয়ে কাজ করা যায়, তবে পাকিস্তানকে হারানো দুঃসাধ্য কিছু হবে না। ব্যাপারটা কেবল সাহস ও সঠিক গেম প্ল্যানের।
এবার দরকার আরো একজনকে হারানোর, ভারত সেখানে অনেকখানি কঠিন প্রতিপক্ষ। সেখানে সাউথ আফ্রিকা হতে পারে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। বলে ব্যাটে প্রোটিয়াদের টক্কর দেওয়া টাইগারদের জন্য ‘সহজ’। যদিও সাকিব আল হাসানের দল সহজ কাজটিই করতে পারে না সহজে। ওপরের হিসেবটা কাল্পনিক মনে হতেই পারে। কারণ সাম্প্রতিক খেলাগুলোতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাহসী কোনো খেলা যেমন উপহার দিতে পারেনি, তেমন দলের ভেতর ও বাইরে শৃঙ্খলারও অভাব ছিল যথেষ্ট। এর বাইরে অনুশীলনে অমনোযোগ ও সঠিক পরিকল্পনার অভাবও ছিল চোখের পড়ার মতো। ভুলত্রুটি খুঁজে খেলায় মনোযোগ দেওয়ার চেয়ে গণমাধ্যমে মুখ দেখাতেই বেশি উদ্যমী দেখা গেছে টাইগারদের। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম কিংবা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও সাকিবের অবর্তমানে নুরুল হাসান সোহানদের সঠিক পথ বাতলে দিতে পারেননি। কারণ, পাকিস্তানের বিপক্ষের খেলায় দেখা গেছে বাবর-রিজওয়ানদের সাম্প্রতিক খেলা নিয়ে কোনো বোঝাপড়া কিংবা লেখাপড়াও ছিলো না টাইগারদের। প্রতিপক্ষকে না জেনে, তাদের সম্পর্কে কোনো বিশ্লেষণ না করে; নেটে ধুমধাম অপরিকল্পিত কিছু শট বা বলের প্রাকটিস করে মাঠে নামলে আদৌ ভালো কিছু করা যায় কী? কেবল সংবাদ সম্মেলনে ইম্প্যাক্টের গল্প শোনানো কী বুদ্ধিমানের কাজ? খেলায় তো পরিকল্পনাটা দরকার ম্যাচ বাই ম্যাচ। বুঝতে হয় প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা, কখনো প্লেয়ার বাই প্লেয়ার ধরেও করতে হয় গেম প্ল্যান। মুখস্ত কুমিরের রচনায় সেকালে পরীক্ষায় পাশ করা গেলেও একালের ক্রিকেট খেলা খুবই সৃজনশীল ও মস্তিষ্ক নির্ভর; চাল দিতে হয় গুণে গুণে। না হয় চালের ভুলে মন্ত্রী খোয়া যায়, দেখা যাক সেই চালটা বাংলাদেশ এবার ঠিকঠাক চালতে পারে কিনা? এতো নাকানিচুবানির পরও যদি না শেখা যায়, হুশ না ফেরে তবে টাইগাররা শিখবে কবে?


এই বিভাগের আরো খবর