সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে শ্রীপুর থানা-পুলিশ অভিযুক্ত খোরশেদ আলমকে (৫৫) গ্রেপ্তার করে।

​উপজেলার শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. খোরশেদ আলম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, খোরশেদ আলম চরিত্রহীন প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি পুনরায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। এলাকাবাসী তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​নির্যাতনের শিকার ওই শিশু জানায়, তার জ্যাঠি (চাচি) প্রায় রাতেই তাকে তাঁদের বাড়িতে নিয়ে রাখতেন। জ্যাঠি ঘুমিয়ে পড়লে জ্যাঠা (খোরশেদ আলম) তাকে শরীরের বিভিন্ন স্থানে যৌন পীড়ন করতেন। আনুমানিক এক মাস আগে এক রাতে সে তাঁদের বাড়িতে ঘুমিয়ে ছিল। তখন খোরশেদ আলম তার জামাকাপড় খুলে ফেলেন এবং গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরে তার ওপর উঠে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে তার জ্যাঠির ঘুম ভেঙে যায়। পরে ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। শিশুটির বাবা বাড়িতে না থাকায় ভয়ে সে বিষয়টি এত দিন কাউকে বলতে পারেনি।

​ভুক্তভোগী শিশুর বাবা বলেন, খোরশেদ আলম আমার বড় জ্যাঠাতো ভাই। আমি সৌদি আরবে প্রবাসী হিসেবে থাকি। এক বছর আগে আমার স্ত্রী তিন সন্তান ফেলে অন্য একজনের সঙ্গে চলে যান। এরপর থেকে আমার ছেলে-মেয়েরা বাড়িতে তাদের দাদার সঙ্গে থাকে। খোরশেদের স্ত্রী বিভিন্ন সময় আমার মেয়েকে রাতের বেলায় তাঁদের বাড়িতে নিয়ে রাখতেন। এই সুযোগে খোরশেদ আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। আমি এই লম্পটের কঠোর শাস্তি দাবি করছি।

​শিশুর ফুফু অভিযোগ করে বলেন, খোরশেদ আলম এলাকার চিহ্নিত একজন চরিত্রহীন লোক। এর আগে এলাকার প্রতিবন্ধী নারী ও শিশুরাও তাঁর যৌন লালসার শিকার হয়েছে। এবার সে নিজের বাড়িতে ঘুমন্ত ভাতিজিকে জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও শাস্তি দাবি করেন।

​এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

​ওসি আরও জানান, ভুক্তভোগী শিশু ও তার বাবাকে থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটি জানিয়েছে, খোরশেদ আলম ঘুমন্ত অবস্থায় তার জামাকাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর