সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ

মাহফুজ জাহিদ
সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

বিশেষ করে আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।একইসাথে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভুমিকা রাখবে চলমান পুলিশি তৎপরতা।

থানা পুলিশ জানায়,যোগদানের পর অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রথমেই অধীনস্থ অফিসার – ফোর্সদের মধ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে জোর দিয়েছেন।একইসাথে এলাকার সবধরনের অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, মামলা ও জিডি গ্রহণের বিষয়ে সার্বক্ষনিক নজরদারি, সড়ক পথে শৃঙ্খলা রক্ষা,আইনী সেবাপ্রার্থীদের জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করছেন তিনি।তার দূরদর্শিতায় বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার আসামি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করা হয়েছে।একইসাথে বেশকিছু ব্যতিক্রমধর্মী ও ক্রিয়েটিভ পদক্ষেপ গ্রহণ করেন তিনি। যা থানা পুলিশের ইমেজকে নতুন মাত্রায় উন্নীত করেছে।

এ ছাড়া বিট পুলিশিং ও গুজব প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছেন ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

বন্দরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,আগে পুলিশের প্রতি অনাস্থার কারণে অনেক সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে অনিহা বোধ করতেন।অনেকে আবার নিরবে-নিভৃতে প্রভাবশালীদের জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করে গেছেন। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে থানা পুলিশের তাতক্ষনিক কার্যকর পদক্ষেপের কারণে অপরাধীরা এখন গা’ঢাকা দিয়েছে।ফলে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বন্দরের সকল শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যোগদানের পর থেকে অদ্যাবধি চেষ্টা করেছি বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে।কোন অপরাধীকে নুন্যতম ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন,ঈদুল আজহা উৎসব মুখর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মানুষের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ। বন্দরকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, সবধরনের অপরাধের বিরুদ্ধে চলমান তৎপরতা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর