বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শনিবার (১৬ মে) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় মোঃ নিজাম উদ্দিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী। তার নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমি সোনারগাঁওবাসীর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁওয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা মোঃ নিজাম উদ্দিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব সোনারগাঁও গড়ে তোলা সম্ভব।
সংবাদ বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সোনারগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শুভেচ্ছা ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর