বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে|

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়নে স্মরণসভা, পৌর শশ্মানে সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার করা হয়| স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ| সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব|
বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, শিল্প- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহমেদ, সাংবাদিক শামীম আনোয়ার, মোস্তাকিম বাবু, মোখলেছুর রহমান, আব্দুর রউফ দুদু প্রমুখ|
উল্লেখ্য যে, সুরেশ কৈরী সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করে ˆদনিক সংবাদে যোগদান করেন| ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিস্ট (আইওজে) এর সদস্য ছিলেন তিনি| স্থানীয় জাতীয় সংবাদপত্র দৈনিক জাহানের সাব-এডিটর হিসাবেও কাজ করেন| গৌরীপুর সমাচার নামে তিনি একটি সংবাদপত্রের সম্পাদক, আদর্শ পরিবার সংস্থা পরিচালিত পরিবার পরিকল্পনা সেবা প্রকল্পের নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন|
সাংবাদিকতায় অবদান রাখায় গৌরীপুর পৌরসভা থেকে সাংবাদিক সুরেশ কৈরীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন| গৌরীপুর পৌরসভায় তাঁর সম্মানে শহরের একটি রাস্তার নামকরণ করেন|


এই বিভাগের আরো খবর