মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রাসেল আহমেদ, হোমনা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাদক প্রতিরোধে সামাজিকভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আজ মঙ্গলবার (১২ মে) সন্ধায় উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।

নিলখী ইউনিয়নে বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন সৈকত ভান্ডারীর নেতৃত্বে কয়েকজন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়। পাশাপাশি আলোচিত একটি ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।

সভায় মোশারফ হোসেন সৈকত ভান্ডারী চান্দেরচর ও দুলালপুর ইউনিয়নের মাদকবিরোধী আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের প্রতি সমর্থন জানাতে এবং তাদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাতে চান্দেরচর ইউনিয়নে আসেন।

ইতিমধ্যেই চান্দেরচর ও দুলালপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

মাদক বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. খবির আহম্মদের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তার প্রতি সহমর্মিতা জানাতে চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেম সরকার, চান্দেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন নজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন (বিল্লাল),উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক সাকিব মোল্লা, চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. খবির আহম্মদ।

এসময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ ভাইরাস। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। এতে যদি আমাদের মৃত্যু ও হয় তবু আমরা পিছু হাটবো না। সমাজ থেকে আমরা মাদক নির্মূল করে মাদকমুক্ত সমাজ গড়বো।

এসময় আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন যুবদল নেতা মো. জামসেদ, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল বাশার, চান্দেরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. আব্দুল্লাহ ফয়সাল ও মো. জামাল উদ্দিন সরকার, চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফয়সাল মিয়া, সজিব সরকার, মো. বাসির আহম্মদ, মো. ইউসুফ মিয়া, মো. কোরবান আলীসহ মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর