রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

কুমিল্লার হোমনা পৌরসভার অন্তর্গত শ্রীমদ্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তারই পুত্র এবং পুত্রবধূদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত বৃদ্ধা শামফুলের নেছা (৭৮) অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার সন্তানরা সম্পত্তির অংশ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। এ নিয়ে তার আপন ছেলেরা এবং ছেলের স্ত্রী- রা তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। সর্বশেষ গতকাল তার ছেলে আতাউল্লার স্ত্রী এবং তার আরো তিন পুত্রবধূ তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

সন্তানদের অত্যাচারে ও হত্যার হুমকিতে বাড়ি ছাড়া দীর্ঘদিন সত্তর্ধ দুঃখিনী “মা”। আলাদা করে রেখেছে বৃদ্ধ পিতাকেও। সম্প্রতি জোর পূর্বক কাজী অফিসে নিয়ে গিয়ে বাবাকে দিয়ে এই বৃদ্ধা মাকে তালাক দেয়ার চেষ্টা করেছিলো বলেও অভিযোগ উঠে পাষন্ড সন্তান ও সন্তানের স্ত্রীদের বিরুদ্ধে।

তিনি আরও দাবি করেন, আমাকে হত্যা করে আমার সম্পত্তি দখল করা এবং কবির মিয়া গংদের বিরুদ্ধে মামলা দিবে পরিকল্পনা করছে। বর্তমানে আমি আমার নিজের সন্তান ও পুত্রবধূদের কাছেই নিরাপত্তাহীনতায় ভুগছি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার স্বামীকেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত ছেলে আতাউল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে ‘পারিবারিক বিষয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটার একটি বড় প্রেক্ষাপট রয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে সংবাদ প্রকাশ করা উচিত। তবে মাকে মারধরের অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

এদিকে, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টর্মাস বড়ুয়া জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর