রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস

আরাফাত, আনোয়ারা (চট্টগ্রাম)
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ, নেই শিক্ষার কোনো পরিবেশ, বৃষ্টির জন্য দেওয়া হয়েছে টিনের উপর তেরপাল, রোদে শিক্ষার্থীর গরমে করতে হয় হাসফাস।

বলছিলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। পুরাতন বিদ্যালয় ভেঙে নতুন বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় এভাবেই গত ৫বছর ধরে জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। এরই মাঝে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের ভবিষ্যত শিক্ষা কার্যক্রম।

জানা যায়, ২০২১সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বহুমুখী দূর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এমডিএসপি) এর আওতায় চাতরী চৌমুহনী ইউপিস্থ বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শুরুর ২বছর পর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিলো। তবে ২০২৬সালেও কাজ শেষ হয়নি। বরং গত ২মাস আগে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে ঠিকাদার উধাও হয়ে যায়।

সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে দেখা যায়, বিদ্যালয়ের নতুন ভবন অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তবে বাকি রয়েছে সাজসজ্জা, রং, ইলেকট্রনিকসহ বিভিন্ন সরঞ্জামাদির কাজ। বিদ্যালয়ের পাশে একটি জায়গা টিনশেডের ৩টি রুমের মধ্যে চলছে বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম। এই ৩রুমে গাদাগাদি করে বসে ক্লাস করছেন ক্ষুদে শিক্ষার্থীরা। এসব টিনের শ্রেণীকক্ষে ক্লাস করা নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানান অভিযোগ।

মিফতাহুল জান্নাত ইবা নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “এখানে ক্লাস করতে অনেক গরম, আমাদের খুব খারাপ লাগে, মাঝে মাঝে আমাদের অনেকেই এখানে গরমে বমি করি, অনেক সময় বিদ্যুৎ না থাকলে আমরা ক্লাস রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি, এখন নতুন স্কুলটি হয়ে গেলে আমরা সেখানে চলে যেতে পারবো।”

আয়াত উল্লাহ নামের তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী জানান, “আমাদের শ্রেণী কক্ষে গরমের সময় বেশি গরম লাগে, বৃষ্টির সময় ক্লাসে বৃষ্টির পানি ঢুকে, ভালো করে ক্লাস করতে পারিনা। তাই আমরা তাড়াতাড়ি আমাদের নতুন স্কুলে চলে যেতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, আমাদের বিদ্যালয়ে ২৩৫জন শিক্ষার্থী রয়েছে তারমধ্যে ১১০জন বালক ১২৫জন বালিকা। নিয়ম অনুযায়ী ৫জন শিক্ষক থাকার কথা থাকলেও আমাদের বিদ্যালয়ে শিক্ষক রয়েছে ৪জন। গত ৫বছর ধরে খুব বেহাল অবস্থায় আমরা বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে বৃষ্টির পানি পড়ে, মেরামত করে করে এই পর্যন্ত চালিয়ে আসছি, মাল্টিমিডিয়া ক্লাস করাতে পারিনা, এছাড়া পাক-প্রাথমিকের কোনো কক্ষ নেই। মোটকথা শিক্ষার কোনো পরিবেশই এখানে নেয়। তাই দ্রুততরা সাথে বিদ্যালয়ের ভবনটি প্রস্তুত হলে আমরা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনতে পারবো।

বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী কুসুম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের সঠিক মানসিক বিকাশে সুষ্ঠু পরিবেশেরও প্রয়োজন আছে, তাই দ্রুত বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজটি সমপন্ন করে শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশে ফিরেয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এবিষয়ে আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, ঠিকাদার সম্পূর্ণ কাজ শেষ করতে না পারায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। আরেকটি প্রকল্পের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। কাজ সম্পূর্ণ না করায় ঠিকাদারকে আর্থিক জরিমানা করা হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর