শনিবার, ০২ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার প্রতিনিধি 
শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হলেও বিএনপি জাতীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠন করে গণভোটের রায় কে মেনে নিতে গড়িমসি করছে। প্রায় সত্তর ভাগ মানুষের রায় কে অবজ্ঞা করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে। গণভোট কে পাশ কাটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না। যতদিন বিএনপি সরকার জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না করবে ততদিন জনগণের এই আন্দোলন চলবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য গণভোট দেওয়া হয়েছিল সেই গণভোট মেনে না নেওয়ায় এখনো কাশ্মীরি জনগণ কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের সত্তর ভাগ মানুষের রায় কে সম্মান প্রদর্শন করুন অন্যথায় জনগণ আপনাদের কে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে।

০২ মে শনিবার কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, জাতীয় নির্বাচনে অনিয়ম-জালিয়াতির অভিযোগ থাকলেও আমার ফলাফল মেনে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হওয়ার আগেই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হয়েছে। দেশ ও দেশের মানুষের কল্যাণে সকল কর্মকাণ্ডে সরকার কে আমরা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ না করে পুরনো কাঠামোতে দেশ পরিচালনা করে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এখনো সময় আছে বাদ দেওয়া অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করে পাশ করে জনগণের আশা আকাঙ্ক্ষা কে পূরণ করতে হবে। অন্যথায় রাজপথেই ফায়সালা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেছেন, গণমানুষের গণভোটের গণরায় অবশ্যই সরকার কে মানতে হবে। গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা করার কোন বৈধতা এই সরকারের নেই। গণভোটের রায় কে অমান্য করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণকে বোকা বানিয়ে নিজেদের মতো করে দেশ পরিচালনা করবেন সেই সময় এখন আর নেই। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপি’র আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা এনসিপি’র সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। উপস্থিত ছিলেন এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ সাঈদ, এলডিপি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, শহীদুল আলম বাহাদুর, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল প্রমুখ।


এই বিভাগের আরো খবর