কিশোরগঞ্জের ১৩ টি উপজেলায় ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে। হাটে-বাজারে ঢেঁড়স ৫০-৬০ টাকা করে বিক্রয় হচ্ছে। বাজারে দাম বেশ ভালো হওয়ায় ঢেঁড়স চাষিদের মুখে হাঁসি ফুটেছে।
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢেঁড়সের আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় সারা বছরেই ঢেঁড়সের চাষাবাদ করছে কৃষক। তাই এবার ঢেঁড়সের ফলন গত বারের চেয়ে বেশি হচ্ছে। ঢেঁড়স চাষে কীটনাশক ব্যবহার না করলেও চলে। তবে ক্ষেতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়।
কৃষক করিম বলে এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছি। এবার ঢেঁড়স চাষের জন্য উপযুক্ত আবহাওয়াও ছিল। বর্তমানে বাজারে ঢেঁড়স ৫০-৬০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ীরা আমাদের ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানায় ঢেঁড়স চাষের জেলা উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বাড়ছে।এ বছর জেলায় ৫৫৯ হেক্টর জতিতে ঢেঁড়স চাষ হচ্ছে কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন দাম ও ভালো পাওয়া যায়। এতে কৃষক অতি সহজেই তার ক্ষতি পুশিয়ে নিতে পারে।