কিশোরগঞ্জ – ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ক্ষেতে পড়ে ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (২২ এপ্রিল) সকালে নান্দাইলের মেরেঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ এমকে সুপার পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পিলারে ধাক্কা খেয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে যায়।
বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ -১৫ জন আহত হন। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন কুমার রায়ের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।