কিশোরগঞ্জে সিপিসি -২ র্যাব -১৪ অভিযান চালিয়ে সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা হত্যা মামলার আসামি জাহেদ (৩৮) কে আটক করেছে।
রবিবার ১৯ এপ্রিল নিয়ামতপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিবরণে জানান যায় গত ১১ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে দিয়ে আবু কালামের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের শ্লীলতাহানিসহ এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ছেলে ইকরামুল হাসান অনিক (১৮) বাদী মামলা দায়ের করে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
র্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়ামতপুর বাজার তাকে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।