কিশোরগঞ্জের বাজিতপুরে পালাক্রমে দলবদ্ধভাবে একাধিকবার ধর্ষণ চুরি ভয়ভীতি ও হুমকি দেওয়ায় অন্যতম আসামি মোঃ রুবেল মিয়া (৩০) আটক।
বুধবার ১৫ এপ্রিল দুপুরে সিপিসি-২, র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প র্যাব-৭ সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম এর সহায়তায় সিএমপি চট্টগ্রাম এর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনাসূত্রে জানা যায় গত ২৮ মার্চ রাতে পৌনে তিনটায় ভিকটিম সিএনজি যোগে ভৈরব থেকে কিশোরগঞ্জের বাজিতপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন।পথিমধ্যে সিএনজি চালকের পূর্ব পরিচিত ধৃত আসামি মোঃ রুবেল মিয়া (৩০), জেলা-কিশোরগঞ্জসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা সিএনজিতে উঠেন। পরে নির্জন এলাকায় সিএনজি থামিয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে
র্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প র্যাব-৭ সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম এর সহায়তায় সিএমপি চট্টগ্রাম এর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কিশোরগঞ্জ মডেল করে থানায় হস্তান্তর করা হয়।