শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার

মনিরুজ্জামান মনির,শেরপুর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শেরপুর সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণ করার ঘটনায় মূলহোতা মোঃ নাঈম (২০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

১৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ও র‌্যাব-০১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করাসহ ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, অপহরণকারী নাঈম কৌশলে স্কুল পড়ুয়া ভিকটিমের পিতার মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ রাস্তাঘাটে উত্যক্ত করতো। এ ঘটনা ভিকটিমের পিতা জানতে পেরে নাঈমকে উত্যক্ত ও রাস্তা ঘাটে বিরক্ত না করার জন্য বলেন। এতে নাঈম আরো ক্ষিপ্ত হয় এবং ভিকটিমের ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন সুযোগ খুজতে থাকে।পরে সুযোগ পেয়ে গত ৩০ মার্চ সন্ধ্যার দিকে ভিকটিম প্রাইভেট পড়া শেষে নিজবাড়িতে ফিরার সময় পথিমধ্যে নাঈম ও এজাহারনামীয় অপর আসামিরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শেরপুর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। পরে র‍্যাব উক্ত মামলা ছায়াতদন্ত শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি নাঈমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর