রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সালথায় আজিজুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু পাইকগাছায় এমপির উপস্থিতিতে কর্মীসভায় হট্টগোল, পণ্ড হলো অনুষ্ঠান জামালপুরে শেখ ফরিদের সমর্থনে মানববন্ধন সোনাতলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৭ হাজার গাছ লাগানোর ঘোষণা সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম পরিবেশ বান্ধব “সবুজ বন্দর” গড়তে বৃক্ষ রোপণের বিকল্প নেই : ইউএনও শিবানী সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে বাজেট বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতা ও সম্প্রীতির আলোকবর্তিকা: রাঙামাটির জনমানুষের নেতা হাবীব আজম ঢাকা ওয়াসার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি

ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ঢাকা স্পোর্টিং ক্লাবের নতুন ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছে ইঞ্জি. মো. মিজানুর রহমান। আজ শনিবার (১৩ জুন) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়।কমিটির মেয়াদ দুই বছর (২০২৬-২০২৮) নির্ধারণ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
০১. সহ-সভাপতি মো. হাসানুল বান্না, ০২. সহ-সভাপতি মো. নাসির ফিরোজ, ০৩. সাধারণ সম্পাদক মো আব্দুর রহমান, ০৪. যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম (রাব্বি), ০৫. যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ০৬. সংগঠনিক সম্পাদক এস. এম. আমিমুল হাসান, ০৭. কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, ০৮. প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, ০৯. গেম ডেভেলপমেন্ট সম্পাদক মো. শরিফুল ইসলাম, ১০. সদস্য মো. জিয়াউল আহসান, ১১. সদস্য মাহমুদা আখতার মুমু।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস. এম. মইনুল করিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ইসমাত জাহান লিমা এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. রাহাত বিন কাসেম।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইঞ্জি. মো. মিজানুর রহমান বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড় ও সম্মানিত উপদেষ্টাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আস্থা ও সমর্থনের কারণেই আমি আবারও এই দায়িত্ব পেয়েছি। ক্লাবের উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রতিভা তৈরিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাব একটি আধুনিক, পেশাদার ও প্রতিভা বিকাশমুখী ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্পন্ন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, ২০২০ সালে রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। তারা তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্লাবটি বর্তমানে ক্রিকেট প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এদিকে কোন পরামর্শ বা যে কোন তথ্যরে জন্য ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ওয়েবসাইটে (www.dscbd.club) প্রবেশ করতে অনুরোধ জানিয়েছে ক্লাব সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর