রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সালথায় আজিজুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু পাইকগাছায় এমপির উপস্থিতিতে কর্মীসভায় হট্টগোল, পণ্ড হলো অনুষ্ঠান জামালপুরে শেখ ফরিদের সমর্থনে মানববন্ধন সোনাতলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৭ হাজার গাছ লাগানোর ঘোষণা সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম পরিবেশ বান্ধব “সবুজ বন্দর” গড়তে বৃক্ষ রোপণের বিকল্প নেই : ইউএনও শিবানী সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে বাজেট বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতা ও সম্প্রীতির আলোকবর্তিকা: রাঙামাটির জনমানুষের নেতা হাবীব আজম ঢাকা ওয়াসার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি

সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম

মাহফুজ জাহিদ
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবে না।কারণ সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের উন্নয়নের জন্য কতটা অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট নয়।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।

এনসিপির আহবায়ক বলেন, জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম বেড়েছে এবং গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য গণরায়ের ভিত্তিতে সরকার পরিচালনার পাশাপাশি পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন।

সমাবেশে তিনি চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনাও উল্লেখ করেন। পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।

 


এই বিভাগের আরো খবর