শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ ব্যুরো
শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ -৪ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার এক সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্যবৃন্দ ময়মনসিংহ নগরীর পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবার মানোন্নয়নে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সার্বিক
সফলতা কামনা করেন। এসময় ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্যবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবে ময়মনসিংহ নানা অবকাঠামোগত সংকটে ভুগছে। নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখতে পারলে নগর উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মউকের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক ও নাগরিক মহলে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিভাগীয় শহর ময়মনসিংহে অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা, খাল দখল ও আবাসন ব্যবস্থাপনার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে মউকের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, “ময়মনসিংহকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নাগরিক প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ায় নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন নগর বিশ্লেষকরা।


এই বিভাগের আরো খবর