শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

‎শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দিনব্যাপী আনোয়ারা সদরের কচিকাঁচা গোষ্ঠীর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলন শুরুর আগে ছোট ছোট ছেলে মেয়েদের শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ করা হয়। ‎সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পলাশ বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব গৌতম ওয়াদ্দেদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর. কে. দাশ (রুপু), উদ্ভোধক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ (বাবুন), মহান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, ধর্মীয় বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উত্তম কুমার চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহ্বায়ক নির্মল শীল, আনোয়ারা উপজেলার যুগ্ম আহ্বায়ক প্রদীপ ধর, আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব রাহুল ধর, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সাধারণ সম্পাদক মিলন সেন, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সভাপতি পরমেশ চৌধুরী, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ, সহ সাধারণ সম্পাদক প্রণব দাশগুপ্ত, আনোয়ারা কচি-কাঁচা গোষ্ঠী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দাশ (লিটন) ও ব্যবসায়ী প্রকাশ সরকার।

‎স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক রুপন দত্ত, তপন দত্ত, চাঁনহরি মন্ডল, অজয় চৌধুরী, প্রকৌশলী নিহার দত্ত, নেপাল শীল, লিটন সুশীল শাপলু মিত্র প্রমুখ।

‎সম্মেলনের প্রথম পর্বে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা এবং দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য গঠন করা হয় নতুন কার্যকরী কমিটি। সম্মেলনে পলাশ বিশ্বাসকে সভাপতি ও শ্রী গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।
‎সম্মেলনের শুরুতেই শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


এই বিভাগের আরো খবর