বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে

জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব

জৈন্তাপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল শ্রী শ্রী শিব মন্দির (মহাদেবের বাড়ী) প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি ও সনাতনীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিবারন চন্দ্র দাস। সাধরণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দেব ও দপ্তর সম্পাদক প্রনত কান্ত দেবের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ গুন, কার্যনির্বাহী সদস্য লাল মোহন দেব, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পুজা উদযাপন পরিষদের সাবেক নেতা সুভাস দাস বাবলু।

এছাড়া বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি রাজেশ দাস, সাধারণ সম্পাদক সমিরন দাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ভপ্ত রাম দাস, সাধারণ সম্পাদক নিত্যলাল দাস, ৩নং চারিকাট ইউনিয়ন শাখার সভাপতি নিপই রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি চৈতন্য বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন সরকার, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস, চিকনাগুল ইউনিয়ন শাখার সভাপতি বরুন সিংহ ছত্রী, সাধারণ সম্পাদক যাবদ দেব নাথ প্রমুখ। পরবর্তী অধিবেশনের ইউনিয়ন প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেনে সভাপতি পদে নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পদে প্রনত কান্ত দেব ও সাংগঠনিক সম্পাদক পদে সভাষ দাস বাবলু কে নির্বাচিত ঘোষনা করা হয়।

 


এই বিভাগের আরো খবর