বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত নির্বাচন কমিটি যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবজনক পদকের জন্য মনোনীত করে।
রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সীমান্তবর্তী ও হাওর অঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করা। মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিতকরণ। শিক্ষকদের পাঠদানে উৎসাহিত করা এবং নিয়মিত মনিটরিং। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নে তদারকি।

রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার বইছে। গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
ফেসবুকে অনেক নেটিজেন লিখেছেন, “এটি তাঁর কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি নিবেদনের সঠিক স্বীকৃতি। তাঁর নেতৃত্বে গোয়াইনঘাটের প্রাথমিক শিক্ষার চিত্র বদলে যাচ্ছে।” অনেকে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, জেলা পর্যায়ের এই অর্জন তাঁকে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেবে।

এই অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রতন কুমার অধিকারী বলেন, যেকোনো কাজের স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। এই অর্জন আমার একার নয়, এটি গোয়াইনঘাটের সকল শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমার লক্ষ্য গোয়াইনঘাটকে একটি আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষার মডেলে রূপান্তর করা।


এই বিভাগের আরো খবর