ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির প্রাথমিক সদস্য ও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন আজিজুর রহমান নামের এক জন ত্যাগী নেতা। তিনি জেলা বিএনপির সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
পদত্যাগ পত্রটি হুবহু তুলে ধরা হলো: আমি মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপি, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আমি আমার ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য ও ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদ সহ সকল পদ হতে পদত্যাগ করলাম। আজ হতে বিএনপি নামক দলের সাথে আমার আর কোন সংশ্লিষ্টতা রইল না।