সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে সুন্দরবনের জন্য সাংবাদিকতা বিষয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ মে) সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইল এলাকায় অগ্রগতি সংস্থার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং বাস্ততন্ত্রের টেকসই উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় জার্নালিজম ফর সুন্দরবন এ সভার আয়োজন করে।
জার্নালিজম ফর সুন্দরবন এর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জার্নালিজম ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক আহসান রাজিব, সহ সভাপতি জি এম মুজিবুর রহামন, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, সাইফুল করিম সফু, সুকুমার দাশ বাচ্চু, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল, সচ্চিদানন্দদে সদয়, আনিছুর রহমান, আসাদুজ্জামান সরদার, অনাথ মন্ডল প্রমুখ।
সভায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্রের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলাচনা হয়। অংশগ্রহণকারীরা তাদর নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটির রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য। সভায় অংশগ্রহণকারিরা সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র সমৃদ্ধ একটি টেকসই বাস্ততন্ত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন।