সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের অসিত কুমার ঘোষ গংয়ের বিরুদ্ধে নলতা শরীফ এলাকার এক ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১১ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের নলতা শরীফ এলাকার মৃত শেখ মকবুল হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১২ সালে ২ আগষ্ট রেজিস্ট্রি ৩০৬৪ নং দলিল মূলে ইমদাদ হোসেনের ওয়ারেশদের নিকট থেকে ২.৫০ শতক এবং পরবর্তীতে ২০১৮ সালের ৬ মার্চ ৯০১ নং পাওয়ার অব এ্যাটার্নির মাধ্যমে ১৮.৫০ শতক জমি মিলে সর্বমোট ২১ শতক জমি সরকারী খাজনা পরিশোধ পূর্বক শান্তিপূর্ণভাবে ভোগ দখলিকার ও বসবাস করে আসছিলাম। কিন্তু উক্ত জমি জোরপূর্বক দখল করার হীন মানসিকতায় কালিগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কিশোরী মোহন ঘোষের ৫ ছেলে যথাক্রমে অসিত কুমার ঘোষ, অজয় কুমার ঘোষ, অরুন কুমার ঘোষ, সুকুমার ঘোষ ও স্বদেশ কুমার ঘোষ, অসিত কুমার ঘোষের দুই ছেলে রাকেশ কুমার ঘোষ ও রাজেশ কুমার ঘোষ, দেবহাটার পারুলিয়া গ্রামের মোহাম্মাদ আলী গাজীর ছেলে মোঃ মোমিন গাজী, আশাশুনির বদরতলা গ্রামের নির্মল ঘোষের ছেলে সৌরভ বাইন, আশাশুনি সদর গ্রামের মন্টু সরদারের ছেলে মোঃ ফাহিম হোসেন, কালিগঞ্জের নলতা গ্রামের কেষ্টপদ দাসের ছেলে তরুন কুমার দাস সন্ত্রাসী বাহিনী নিয়ে ষড়যন্ত্র শুরু করে। তাদের সাথে বসতবাড়ীর সম্পত্তি নিয়া দীর্ঘদিন যাবৎ আমাদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় আমাদের ভয়ভীতি প্রদর্শন করাসহ হুমকি ধামকি প্রদান করতে থাকে।
মাহফুজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াত অফিসে উভয় পক্ষকের বসাবসির এক পর্যায়ে শুধু কালক্ষেপন করে সময় নিতে থাকে। পরবর্তীতে ৭ দিনের সময় নিয়ে আসলেও তারা কাগজপত্র দেখাতে পারেনি। এরই মধ্যে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করতে থাকলে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমার স্ত্রী মোছাঃ রাফিজা খাতুন (৩৫) বাদী হয়ে গত ২৪ এপ্রিল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা মোতাবেক পিটিশন মামলা (নং-৫৩৪/২৬) দায়ের করে। পরবর্তীতে আসামীরা উক্ত সম্পত্তি নিয়ে ফের হুমকি প্রদান করলে আমার স্ত্রী বাদী হয়ে আদালতে ১০৭/১১৭ ধারার মামলা দায়ের করে। এমতাবস্থায় গত ৯ মে রাত ২টার দিকে আসামীরা পূর্ব শত্রুতার জেরধরে বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে ধারালো দা, লোহার রড, বাঁশের লাঠি, হাঁতুড়ি, কাঠের বাটাম ইত্যাদি নিয়ে নলতা শরীফ সাকিনস্থ আমার বসতবাড়ীতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমার স্ত্রী রাফিজা খাতুন আসামীদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এসময় তারা আমার স্ত্রীর পরনে কাপড় টেনে ছিড়ে দিয়ে বেআবরু করে শ্লীলতাহানি ঘটায়।
তিনি অভিযোগ করে বলেন, এসময় সন্ত্রাসীরা আমার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালষ্কারসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধান করে। একই সাথে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমার বাড়ির পাঁকা প্রাচীর, বসতবাড়ীর বিভিন্ন অংশ ভাংচুর করে। এঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তারা যে কোনো সময় আমাদের খুন জখম করতে পারে। ঘটনার পর ৯ মে কালিগঞ্জ থানায় রিখিত অভিযোগ দিলে অফিসার ইনচার্জ ফোন করে অসিত কুমার ঘোষকে থানায় হাজির হতে বললে তিনি সময় নিয়ে আর থানায় হাজির হননি। এসময় পুলিশ আমাদের মামলা গ্রহণ না করে উল্টো আমাদের নামে মিথ্যে মামলা রেকড করেছে।
তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিকভাবে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তিনি পরিবার নিয়ে যাতে নির্বিঘে চলাফেরা ও উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন সেবিষয়ে স্থানীয় প্রশাসনসহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরো খবর