সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ)
সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযানে একটি ট্রাক্টর জব্দ, বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

আজ সোমবার (১১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এঅভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে কোনো অবৈধ ড্রেজার মেশিন বা অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নান্নু মিয়ার ছেলে আসাদ নামের এক ব্যক্তি জড়িত রয়েছেন।এরপর সকাল সাড়ে ১১টার দিকে ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দকৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ সংলগ্ন এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৃত সিরাজ আলীর ছেলে জাহিদ তরফদারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে বালুমহালের সীমানা যথাযথভাবে নির্ধারণ করে নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সীমানার বাইরে থেকে বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর