শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

​সাম্প্রতিক অকাল বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব হওয়া হাওরাঞ্চলের কৃষকদের বছরব্যাপী খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ।

একইসঙ্গে সাধারণ মৎস্যজীবীদের অধিকার হরণকারী জলমহাল ইজারা প্রথা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটি।

আজ ​শুক্রবার (৮ মে) বিকেলে সুনামগঞ্জ শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে কৃষকদের রক্ষায় সরকারকে চরমপত্র দিয়েছেন শ্রমিক কৃষক নেতৃবৃন্দ।

​বিকেল ৫টায় শহরের রায়পাড়াস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ফসলডুবির দায় নিতে হবে কৃষক মারার ইজারা প্রথা বাতিল করো’ এমন সব স্লোগানে প্রকম্পিত হয় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। মিছিলটি আলফাত উদ্দিন চত্বরে পৌঁছালে সেখানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা বলেন, হাওরের কৃষক আজ কেবল প্রাকৃতিক দুর্যোগের শিকার নয়, বরং বাঁধ নির্মাণে দুর্নীতি ও ভুল ব্যবস্থাপনার বলী। বক্তারা অভিযোগ করেন, একদিকে ফসলডুবিতে কৃষকের গোলায় ধান নেই, অন্যদিকে হাওরের জলমহালগুলো প্রভাবশালী ইজারাদারদের দখলে থাকায় সাধারণ মানুষ মাছ ধরে জীবন ধারণের সুযোগটুকুও পাচ্ছে না। হাওরের কৃষক যখন না খেয়ে মরে, তখন ইজারা প্রথার নামে লুটপাট চলতে পারে না। কৃষকদের বাঁচাতে বছরব্যাপী সহায়তার পাশাপাশি ইজারা প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় এই আন্দোলন জেলাজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

​সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হল, ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষক পরিবারকে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত সরকারি উদ্যোগে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিতে হবে। জলমহাল ইজারা প্রথা বাতিল করে সাধারণ মৎস্যজীবীদের জন্য হাওর উন্মুক্ত করতে হবে। লোকদেখানো বাঁধ নির্মাণ বন্ধ করে নদী খনন ও বৈজ্ঞানিক উপায়ে হাওরের বন্যার স্থায়ী সমাধান করতে হবে।

আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টুর বলিষ্ঠ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।

​সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি এডভোকেট নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি আমির উদ্দিন, স-মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া এবং সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর প্রমুখ।

​সমাপনী বক্তব্যে সভাপতি সৌরভ ভূষণ দেব বলেন, হাওরাঞ্চলের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদি দ্রুত কৃষকদের পুনর্বাসন এবং ইজারা বাতিলের দাবি মানা না হয়, তবে সুনামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।


এই বিভাগের আরো খবর