শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক

আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন

চট্টগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিউশন বাংলাদেশ (আইইবি) রাঙাদিয়া কেন্দ্রের উদ্যোগে আইইবি৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালন করা হয়েছে। আইইবি’র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতে পতাকা উত্তোলন,র‍্যালি,শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি বার ৭ (মে) সকাল ১০ টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার প্রশাসন ভবনের সামনে থেকে পতাকা উত্তোলনের পর পায়রা মুক্ত করে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ইঞ্জিনির্য়াস ভবনের সামনে শেষ হয়। পরে ইঞ্জিনিয়ার্স ভবন মিলনায়তন কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইইবি রাঙ্গাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো চিফ অপারেশনস অফিসার ( চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সম্মানী সম্পাদক মোঃ মুসা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক,চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমটিএস বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান কবির, কাফকো ডিজিএম চৌধুরী মোসাখ খারুন নবী,

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ) এর এমটিএস বিভাগীয় প্রধান ইব্রাহিম খলিল,কোরিয়ান ইপিজেডের প্রকৌশলী
আনিছুর রহমান,আনোয়ারা উপজেলা প্রকৌ:জাহিদ হোসেন,নির্বাহী প্রকৌশলী সাঈদ হাসান প্রমুখ । এ সময় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড,কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো),ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ),কোরিয়ান এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,অতি: প্রধান প্রকৌশলী,উপ-প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ আইইবি’র রাঙ্গাদিয়া কেন্দ্রের সদস্য ও সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর