শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গোপাল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর রাতে তিনজন ব্যক্তি সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করেন। পরিবারের দাবি, তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার এবং গৃহবধূর পরনে থাকা গয়নাও নিয়ে যায়।

গৃহবধূ পূর্ণিমা সাহা জানান, চোরেরা পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পলাতক দুইজনকে ধরতে অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, “এ ঘটনায় কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। অভিযোগ না এলে পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে কোনো মামলা দায়ের করা হবে না।”

সচেতন মহলের প্রশ্ন, গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনায় পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে না। আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১৪৯ ধারায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে। উচ্চ আদালতও একাধিক পর্যবেক্ষণে বলেছেন, “মব জাস্টিস বা গণপিটুনির কোনো বৈধতা আইনে নেই।”

স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ছিল।

মানবাধিকারকর্মী কেজিএম ফারুক বলেন, অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের, জনতার নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করতে পারে।


এই বিভাগের আরো খবর