মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পাবনায় চিরনিদ্রায় শায়িত অভিনেতা মাসুম আজিজ

জেলা প্রতিনিধি পাবনা
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:৩০ অপরাহ্ন

পাবনায় চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গ্রামের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার পৌর সদরের ওয়াজিউদ্দিন মুক্তমঞ্চ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়। এরপর তাকে পৌর সদরের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী হাফিজ সরকার বলেন, সন্ধ্যার পর থেকেই মাসুম আজিজের গ্রামের বাড়িতে স্বজন ও সুধীজনরা তাকে শেষবারের জন্য দেখার অপেক্ষায় ছিলেন। সড়কপথে রাত ৮টার দিকে তার মরদেহবাহী গাড়ি এসে পৌঁছায়। সর্বস্তরের জনতা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। রাত সাড়ে ৮টায় ফরিদপুরে ওয়াজিউদ্দিন মুক্তমঞ্চ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়।
এতে ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন গোলাপ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আরা এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা মাসুম আজিজ সোমবার বিকেল পৌনে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৫৩ সালের ২২ অক্টোবর পাবনার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর