বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

তিন জেলায় ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

দেশের তিন জেলায় ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। রাজধানী ঢাকার বনশ্রী, দক্ষিণের জেলা খুলনা ও উত্তরের জেলা বগুড়াতে সম্প্রতি গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে এসব স্টোর উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফ্ল্যাগশিপ স্টোরটি ‘গ্র্যান্ড ওপেনিং’ এর মাধ্যমে চালু করা হয়। বগুড়ার স্টোরটি শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিকাস প্লাজায় গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। খুলনার স্টোরটি সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে চালু করা হয়েছে। তিনটি স্টোরই আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী এবং সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে, যেখানে ক্রেতারা আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

গ্র্যান্ড ওপেনিং আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। স্টোরগুলোতে মেনসওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন রয়েছে । গ্র্যান্ড ওপেনিং আয়োজনে আমন্ত্রিত বিশেষ অতিথি এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই ছাদের নিচে ক্রেতারা ব্র্যান্ডটির লাক্সারি মেনসওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন পেয়ে যাবে, যা ফ্যাশনপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে। ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র্যান্ড স্টোরগুলো চালু করেছি। স্টোর চালুর মধ্য দিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর