র্যাব-১৪ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে।
১২ মে রাতে র্যাব-৯ এর সহায়তায় সিলেট জেলার ওসমানিনগর থানার ঢাকা সিলেট হাইওয়ে রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুন (৩৫) সদর করমুলি এলাকার মৃতঃ ইসলরাইলের ছেলে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯, সিলেট এর সহায়তায় সিলেট জেলার ওসমানিনগর থানার ঢাকা সিলেট হাইওয়ে রোড এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়।