বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, রাষ্ট্র সংস্কার পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে মুন্সীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী । প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার রহিমা আক্তার সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কার্যক্রমের সুফল নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় গত মার্চ থেকে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করা হবে। মুন্সীগঞ্জে আগামী জুলাই থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচি গত ১৪ এপ্রিল উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সার, বীজ, কৃষিঋণ ও ভর্তুকি ডিজিটাল ব্যবস্থাপনায় প্রদান করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে ব্রিফিংয়ে বলা হয়, মুন্সীগঞ্জে বর্তমানে এলজিইডির ৩টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প চলমান রয়েছে। টংগিবাড়ীর মটুপুকুর-সিদ্ধেশ্বরী বাজার খালের ৫২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া গজারিয়া, শ্রীনগর, টংগিবাড়ী ও সিরাজদিখানে বিভিন্ন খাল পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে মুন্সীগঞ্জে আগামী ১৮০ দিনের মধ্যে ১ লাখ ১২ হাজার ৪০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, নারী উন্নয়ন, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার জবাব দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মোঃ গুলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর