সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা

গাজীপুর প্রতিনিধি
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনাকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাদেরই এবার স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হতে পারে।

২০২২ সালে ঘোষিত বর্তমান কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান। গত ফেব্রুয়ারির নির্বাচনি সাফল্যের পর তাঁরা দুজনই জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা সামনে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ তিন বছর। ২০২২ সালে গঠিত বর্তমান কমিটির মেয়াদ গত বছরের সেপ্টেম্বরেই শেষ হয়েছে। ফলে কমিটি বর্তমানে কার্যত মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। বিএনপি আগামী ডিসেম্বর মাসে জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করেছে। ওই কাউন্সিলকে সামনে রেখে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
শীর্ষ নেতৃত্বে আলোচনায় যাঁরা
নতুন কমিটির শীর্ষ পাঁচ পদে (‘সুপার ফাইভ’) আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি এম জি মাসুম রাসেল, সহসভাপতি ডা. জাহিদুল কবির, যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার সিমু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন।

দলীয় সূত্র বলছে, আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং অতীতে কারাবরণকারী সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার সিমুর নাম সংগঠনের অভ্যন্তরে আলোচনায় গুরুত্ব পাচ্ছে। আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক সম্পৃক্ততার কারণে সম্ভাব্য শীর্ষ নেতৃত্বের তালিকায় তাঁকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় হাইকমান্ড ইতোমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক কর্মকাণ্ড যাচাই–বাছাই শুরু করেছে। খুব শিগগিরই স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।


এই বিভাগের আরো খবর