শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন

মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৯মে সংঘটিত ভয়াবহ গণহত্যায় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯মে) দুপুর ১২টায় গজারিয়া ইউনিয়নের গোসাইরচর স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ পরিবার কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মো: হাসান আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, বিশিষ্ট শিল্পপতি ফজলুল হক বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, আহসান উল্লাহ, রফিকুল ইসলাম (ভিপি মাসুম), এম ইসহাক আলী, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট শিল্পপতি আসিফ জসীম, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি বিল্লাল হোসেন আখন্দসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।

উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশজুড়ে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়লে গজারিয়াতেও পাকবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায়। বিশেষ করে ৯ মে সংঘটিত গণহত্যায় গজারিয়ার বহু নারী-পুরুষ শহীদ হন। গজারিয়া ইউনিয়নে দুই ঘন্টায় প্রায় ৩৬০জন শহীদ হন পাক হানাদার বাহিনীর হাতে।বিশেষ করে এ ইউনিয়নের নয়ানগর ও গোসাইচর, বলুরচর গ্রামের মানুষ বেশি শহীদ হন বলে জানায় উপস্থিত মুক্তি যোদ্ধারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গজারিয়ার ৯মে গণহত্যা ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে কাজ করতে হবে।আপনাদের দাবিগুলো আমি চেষ্টা করবো, তাছাড়া যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত করার জন্য ও আবেদন করবো, তাছাড়া আপাদের পাশে আমি সবসময় থাকবো। সরকারি সুবিধাগুলো যাতে আপনারা পান সে বিষয়ে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর